রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ছোট বহুলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলির ছোট বহুলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বাচ্চু মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ছোট বহুলা গ্রামের পার্শ্ববর্তী মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া এ গ্রামের বারিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকাল থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ বৃষ্টির মধ্যে শনিবার দুপুর ১২টার দিকে কৃষক বাচ্চু মিয়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গেলে তিনি বজ্রাঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com