মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নিজ বসত ঘরের তীরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে নিলীমা আক্তার (১৫) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেছে। নিলীমা মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
গতকাল শনিবার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগেরখানা মহল্লায় মোঃ শিশু মিয়ার স্কুল পড়ুয়া কিশোরী কন্যা আত্মহত্যা করে। সকাল সাড়ে এগারোটার দিকে নিলীমা খালি ঘরের মধ্যে লোকজনের অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে তীরের বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করে। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com