বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইনাতগঞ্জের বিবিয়ানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/ ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর মোস্তফাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিনের পুত্র রুমান আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৭০০ ফিট পাইপ ও দুইটি মেশিন ধ্বংস করা হয়। আইনি সহায়তা করে নবীগঞ্জ ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com