শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা সমাপনীতে ॥ কাবাডি প্রতিযোগিতায় ভাদেশ্বরকে হারিয়ে মিরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩ দিনের উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। এ উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা, মহিলাদের অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, জনসাধারণের অংশগ্রহণে তৈলাক্ত কলাগাছে আরোহণ ইত্যাদি গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে বাহুবল উপেজলা পরিষদ মাঠে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মিরপুর ইউনিয়ন দল ২৭-১৬ পয়েন্টে ভাদেশ্বর ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকালে মেলার সমাপনী দিবসে উল্লেখিত গ্রামীণ খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন বাহুবল মডেল প্রেসক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com