বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের পৈলারকান্দিতে মাদ্রাসা শিক্ষককে হত্যার হুমকি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দিতে হত্যার হুমকির অভিযোগ করেছেন মোঃ হারুনুর রশীদ নামে এক ব্যক্তি। এ নিয়ে তিনি বানিয়াচং থানায় পৈলারকান্দি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আলী রহমানের ছেলে কাউছার উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দূর্গাপুর দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ হারুনুর রশীদ ও তার মেয়ে দূর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন । গত (১৭ সেপ্টেম্বর) সকালে তারা কুমড়ী বাজার থেকে অটোরিক্সা দিয়ে দূর্গাপুর মাদ্রাসায় যাচ্ছিলেন । অভিযুক্ত কাউছার উদ্দিনের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে সে মারতে উদ্যত হন। এসময় আশপাশের মানুষরা তাদের রক্ষা করেন।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হানিফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিথঙ্গল ফাঁড়ি পুলিশকে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com