শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আপত্তিকর ভিডিও ভাইরাল ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পত্রে তাকে অব্যাহতি দিয়ে জেলা ছাত্রলীগকে অবহিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। তিনি জানান, রোববার রাত ১১টার দিকে তাকে অব্যাহতি দিয়ে পত্র দেয়া হয়েছে। তবে তার স্থলে কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়নি।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মোশারফ হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, হবিগঞ্জ জেলা শাখা) তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী’র ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও শুক্রবার ভাইরাল হয়। এতে দেখা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সাথে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো কিস করছেন। তখন ওই যুবতী নেচে নেচে বিবস্ত্র হয়ে গোসল করছেন। এ অবস্থায় বাপ্পীও নগ্নতায় জড়িয়ে পরেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ভিডিওটি একে অপরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়। পাশাপাশি ছাত্রলীগ পরিবারে ক্ষোভ দেখা দেয়।
এদিকে ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ফেইসবুকের ৭টি আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, জেলা ছাত্রলীগ সভাপতি মনোনীত হওয়ার পর থেকে তিনি সততার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তার ছবি এডিট করে ভিডিও তৈরী করে কুরুচিপুর্ণ কথা বার্তা লিখে ওই ৭টি আইডির মাধ্যমে পোস্ট করে সামাজিকভাবে তাকে হেয় করা হয়েছে এবং ওই আইডির ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com