বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের ইনাতাবাদে তিন বাসায় চুরি ॥ মালামাল খোয়া

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় ভোর রাতে একসঙ্গে তিনটি বাসায় চুরি সংগঠিত হয়েছে। ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানায় বাসার মালিকবৃন্দ। খবর পেয়ে সদর থানার এসআই আজাদের নেতৃত্বে একদল পুলিশ সকাল ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
১৬ ই সেপ্টেম্বর শনিবার ভোর রাতে ইনাতাবাদ এলাকার বাসিন্দা কবির কলেজের হোস্টেল সুপার মোস্তফা রেজাউল হক শায়েরের বাসা, ডুবাই প্রবাসী আব্দুর রশিদ এর বাসার ভাড়াটিয়ার বাসা এবং ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বাসার ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। প্রত্যেক বাসার বাসিন্দারা জানান, ভোর রাতে তাদের রুমের জানালার লক খুলে শুধুমাত্র দামী মোবাইল নিয়ে যায় এবং কবির কলেজের হোস্টেল সুপার মোস্তফা রেজাউল হক শায়েরের বড় ছেলে ওয়ালিদ জানান, আমাদের বাসার জানালার লক খুলে বাঁশের লাটি দিয়ে দামি লেপটপ এবং দামী মোবাইল নিয়ে যায়। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com