শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সাংবাদিক অভিজিৎ ভাট্টচার্য্যকে বাহুবল মডেল প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের নিউজ কভার করতে যুক্তরাষ্ট্র সফরের জন্য মনোনিত হওয়ায় সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল প্রেসক্লাব। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী কাজী আলফু, মাওলানা নূরুল আমিন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, এম. সামছুদ্দিন, ফয়সল আহমেদ চৌধুরী, পংকজ কান্তি গোপ, সেলিম আখঞ্জী, আজিজুল হক সেলিম, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম শামীম, সামিউল ইসলাম, এড. মিজান মিয়া, শামীনুর রহমান, আলাউদ্দিন, প্রদীপ বিশ্বাস, তারেক আহমেদ ও আফজল মিয়া প্রমুখ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সদর দপ্তরে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন শুরু হবে। বাংলাদেশসহ বিশ্বের ৯৩টি দেশের রাষ্ট্রপ্রধান অধিবেশনে অংশগ্রহণ করবেন। উক্ত অধিবেশন ও অধিবেশন সংশ্লিষ্ট নিউজ কভার করার জন্য জাতীয় দৈনিক ভোরের কাগজের কুটনৈতিক প্রতিবেদক অভিজিৎ ভট্টাচার্য্য আগামী ১৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের বাসিন্দা অভিজিৎ ভট্টাচার্য্য বাহুবল মডেল প্রেসক্লাব এর নির্বাহী সদস্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com