বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সিএনজি-পিকআপ সংঘর্ষে আরও একজনের মৃত্যু ॥ মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪ জনে

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে দুই জন চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন, উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দুস সত্তারের ছেলে মো. রুমেল মিয়া (৫৫), সারেরকোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২৫), পাচারগাঁও গ্রামের ছুরুক আলীর মেয়ে নাজমা বেগম (৩০) এবং রাজারবাজার এলাকার বাসিন্দা নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মচারী মো. মঈনুল ইসলাম মঈন (২৮)। এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে অটোরিকশাযোগে চুনারুঘাট যাচ্ছিলেন ছয় যাত্রী। চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই রুমেল ও নাজমা নিহত হন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জসিম মিয়া মারা যান। গতকাল শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি। বাকি দুই জন চিকিৎসাধীন আছেন।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত দুই জন সিলেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com