সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাটলী গ্রামের মন্দিরের পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় সমর সরকার (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতের ছুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সমর সরকার (৭৫) বিভিন্ন স্থানে মন্দিরে, আখড়ায় পুজা ও কীর্তনে থাকেন। গত বুধবার সন্ধ্যায় তিনি করগাওঁ ইউনিয়নের পাটলী গ্রামে মন্দিরে জন্মাষ্টমীর অধিবাস অনুষ্ঠানে যান। সেখানে অধিবাস অনুষ্ঠান উপভোগ করে সবাই যার যার মতো করে চলে গেলেও তিনি মন্দিরে রাত্রি যাপন করেন। পর দিন বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে স্থানীয় লোকজন সমর সরকার (৭৫) কে মন্দিরের পাশের পুকুরে মৃত ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই অনিক বাবু এর নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মৃতের ছেলে সনজিৎ সরকার বলেন, তার বাবা মন্দিরে মন্দিরে পুজা-কীর্তনে বেশীর ভাগ সময়ই ব্যয় করতেন। বাড়িঘরে তেমন থাকতেন না। এসআই অনিক বাবু বলেন, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পানিতে পড়েই উনার মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com