সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরের ৪ মাদক ব্যবসায়ী ৯৮ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে আড়াই মণ গাঁজাসহ মাধবপুরের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী (আলা বক্সপুর) এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩), একই উপজেলার আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম (২২), খরশপুর (সোয়াবই) এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০) ও আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, ওই দিন সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com