শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল \ গউছের সংগ্রামী ভ‚মিকার কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- হাইকোর্ট থেকে বের হওয়ার পর রাস্তা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ-কে সাদা পোশাকধারি গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে অস্বীকার করার পর গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিরোধী দলের নেতাদের এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে অস্বীকার এবং পরবর্তীতে আদালতে সোপর্দের ঘটনা এখন আইন শৃংখলা বাহিনীর কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রেফতারী পরোয়ানা ছাড়া তুলে নিয়ে গিয়ে গুম করাটা অবৈধ আওয়ামী সরকারী নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। মধ্যরাতের নির্বাচনের পরও অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সব সময় অজানা আশংকায় উদ্বিগ্ন থাকে। তাই বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখার জন্য গুম, ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সরকারের সমালোচনা করাই আজ সবচেয়ে বেশী গুম ও গায়েবী মামলায় গ্রেফতারের শিকার হচ্ছেন। বাসা বাড়ীতে হানা, বাড়ীর সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন-নিপীড়ণের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। আওয়ামী দুঃশাসনে ভয় ও নৈরাজ্য এখন এদেশের সর্বত্র পরিব্যাপ্ত। বিএনপি’র কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বিএনপির একজন বলিষ্ঠ নেতা। হবিগঞ্জে তার সংগ্রামী ভূমিকার কারণেই তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আজকে গ্রেফতার দেখানো হয়েছে। অনেক দিন থেকেই সরকার তাকে টার্গেট করেছে। তিনি এখন সরকারী দলের হিংস্রতার শিকার হলেন। তাকে গ্রেফতারের ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে বিরোধী দলশুন্য করে নব্য বাকশালী শাসনকে পাকাপোক্ত করতেই বদ্ধপরিকর। জুলুম-নির্যাতন-হামলা-মামলার বিরাজমান পরিস্থিতিতেও দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন থেকে পিছপা হবে না। সকল দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করেই জনগণ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবির আন্দোলন বিজয় লাভ করবেই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। ”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com