সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিব’র সাথে হবিগঞ্জ জেলা জাপার নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধ এডঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এ সময় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে করে ফুলের শুভেচ্ছা জানান। গতকাল ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্য্যালয়ে এই সাক্ষাতে মিলিত হন হবিগঞ্জ জেলা জাপার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর, জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দীন খাঁন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, কাজল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শিবলী খায়ের, আ ক ম উস্তার মিয়া তালুকদার, এডঃ সাদিকুর মিয়া তালুকদার, আরশাদ হোসেন খাঁন বিপলু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মিলাদ হোসেন সুমন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম খান, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, বাহুবল উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব পারভেজ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com