শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ধুলিয়াখালে অবৈধ প্লাষ্টিক কারখানা স্থাপন ক্যামিকেল ও বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার প্রাণকেন্দ্র ধুলিয়াখাল তেতৈয়া সড়কের প্রবেশমুখে অবৈধভাবে গড়ে উঠেছে প্লাষ্টিকের কারখানা। এসব অবৈধ প্লাষ্টিক তৈরির কারণে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে প্লাষ্টিক তৈরির মেশিনের বিকট শব্দে পাশে থাকা মসজিদ, জেলা কারাগার, মহিলা মাদ্রাসা, এতিমখানা, এমনকি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্লাষ্টিক পোড়ানোর ক্যামিকেলের দুগর্ন্ধে পরিবেশ নষ্টসহ আশপাশের গাছপালা মরে যাচ্ছে। এ ছাড়া কারখানার দুষিত ক্যামিকেল ও বর্জ্য ছড়িয়ে যাওয়ার কারণে পাশে থাকা পুকুর ও খালের মাছ মরে যাচ্ছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি ভাঙ্গারী দোকানের পেছনে জনৈক ব্যক্তি অবৈধভাবে প্লাষ্টিক কারখানা চালু করেন। যার ফলে কারখানার বিষাক্ত বর্জ্য, ক্যামিকেল ও মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যামিকেলের কারণে যে কোনো সময় ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com