বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও প্রকৌশলীর বদলীর দাবিতে মাধবপুরে আইন শৃংখলা কমিটির সভা বর্জন করলেন ১১ চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানকে অবিলম্বে বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার দাবিতে উপজেলা আইন শৃংখলা বিষয়ক সভা এবং মাসিক সমন্বয় সভা বর্জন করেছে সকল চেয়ারম্যানরা।
গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সদস্য মাহমুদ হোসেন, আব্দুর নূর। তবে উপজেলার ১১টি ইউনিয়নের কোন চেয়ারম্যান সভায় অংশ গ্রহন করেনি।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট উপজেলা প্রকৌশলী আহম্মদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানের নির্দেশে তারই অফিসের কার্য সহকারী (সি.ও অতিঃ) আবু নাঈমকে বাদী করে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে গাছ চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করান। ফলে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। মঙ্গলবার বিকালে মিথ্যা মামলা প্রত্যাহার এবং উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী জুমানকে অবিম্বলমে বদলীসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার দাবিতে নিবার্হী কর্মকর্তা বরাবরে স্বারক লিপি প্রদান করেন।
চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু ও পারভেজ চৌধুরী বলেন অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৌশলীকে বদলী করা না হলে মানব বন্ধনসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com