বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে গরু চুরি করতে শ্বাসরোধে হত্যা করা হয় রাখাল বাবুলকে

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গরু চুরি করার জন্যই রাখাল বাবুল মিয়াকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি লাল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এ তথ্য দিয়েছে। তার তথ্য অনুযায়ী আরও ৫ ঘাতককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি এ তথ্য দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা লাল মিয়া, আব্দুল মন্নানের পুত্র বশির মিয়া, আহাদ মিয়ার পুত্র জিলু মিয়া ও তোতা মিয়ার পুত্র সবুজ মিয়া, একই উপজেলার পানছড়ি গ্রামের ছইব উল্লার পুত্র আব্দুল জব্বার ও আব্দুল মতিনের পুত্র আব্দুল কাইয়ূম। এর মধ্যে লাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত রাখাল বাবুল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়ের আলী সরদারের পুত্র।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া তাদের গৃহপালিত ৭টি গরু বাড়ির পুর্বপার্শে রঘুনন্দন পাহাড়ে খাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় গরু বাড়ি ফিরলেও বাবুল মিয়া বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে ১৮ জুলাই জগদীশপুর বিটের রঘুনন্দন পাহাড়ে বদনারমোড়া নামক স্থানে জঙ্গলের মধ্যে বাবুল মিয়ার হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দাযের করা হয়। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়এসআই দীন মোহাম্মদকে।
পুলিশ সুপার আরও জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই বিষয়টির ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা লাল মিয়া (৫০)কে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রেদান করে। জবানবন্দিতে সে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত বশির মিয়া, আব্দুল জব্বার, আব্দুল কাইয়ূম, জিলু মিয়া ও সবুজ মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকান্ডের সাথে জড়িত আরও কয়েকজন রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামছুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com