শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জে ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে অন্যের জমি বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের বিরাট গ্রামে ভূয়া ওয়ারিশান বানিয়ে জীবিত ব্যাক্তিদের মৃত দেখিয়ে মৃত রথীন্দ্র নাথ রায়ের পুত্র শংকর রায় নামে এক ব্যক্তি অন্যের ৪ একর জমি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার পাঠলিপাড়া মৌজার এসএ ৬৫১ নং খতিয়ানের ১৬৬১ নং দাগের ৪ একর ১৯ শতক জমির মালিক ছিলেন বিরাট গ্রামের বাসিন্দা মৃত রাম কুমার সাহা ও হরি কুমার সাহা। এস এ রেকর্ডের মালিক রাম কুমার সাহা মৃত্যুবরণ করলে ওই ভূমির মালিক হন তাহার পুত্র রায় মোহন সাহা ও লাল মোহন সাহা এবং অপর রেকর্ডের মালিক হরি কুমার সাহা (হরি চরন সাহা) মৃত্যু কালে তাহার একমাত্র সন্তান অরবিন্দু সাহা ও স্ত্রী সুরোজ বালা সাহা তাদের জমি গত ১৯৬৯ সালে ১২১২/৬৯ সাব কাবলা দলিলে বিক্রি করেন আব্দুস ছত্তার গংদের নিকট। এসএ রেকর্ডের বাকী অংশ গত ১৯৬১ সালে ৮৭১/৬১ সাব কাবলা দলিলে ৫৬ শতক জমি বিক্রি করেন শ্যামা সুন্দরী রায়ের নিকট। আবার শ্যামা সুন্দরী রায় বিগত ১৯৬৮ সালে বিক্রয় করেন আব্দুস ছত্তার মিয়ার নিকট। এতে দীর্ঘদিন ধরে আব্দুস ছত্তার মিয়ার পরিবার উক্ত জমির ভোগ দখল করে আসছেন। কিছুদিন পূর্বে ১নং আজমিরীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের নিকট থেকে বিরাট দুর্লংপুর গ্রামের মৃত রথীন্দ্র নাথ রায়ের পুত্র শংকর রায় একটি ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে গত ২০/৭/২৩ইং তারিখে ৯৪৭/২৩ নং দলিলে জলসুখা ইউনিয়নের পাঠলি পাড়া গ্রামের মৃত রুস্তুম উল্ল্যার পুত্র ঝুনু মিয়া ও রেনু মিয়ার নিকট উক্ত জমি বিক্রি করেন। নামজারীও করেন। বিষয়টি জানাজানি হলে উক্ত জমির প্রকৃত মালিকগন খবর পেয়ে জমির নামজারি বাতিল করার জন্য গত ১৫ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি লিখিত আবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com