সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ শহরে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় ॥ আরও ১৩ নেতাকর্মীকে কোর্টে প্রেরণ গ্রেপ্তার এড়াতে শীর্ষ নেতারা গা ঢাকা

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আরও ১৩ জনকে আটক করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। তাছাড়া এ মামলার শীর্ষ নেতারা পুলিশের ভয়ে সটকে পড়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আটক ১৩ জন কর্মীকে কোর্টে প্রেরণ করে। এদিকে এ দুটি মামলায় জি কে গউছকে প্রধান আসামি করে শায়েস্তাগঞ্জের মেয়র এফআর আহমদ অলি, মাধবপুরের মেয়র হাবিবুর রহমান মানিক, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, নুরুল ইসলাম, এনামুল হক সেলিম, মোজাম্মেল হক ফয়ছলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। এসআই ওয়াহেদ গাজী বাদি মামলায় ৯৯ জন ও এসআই খুর্শেদ আলম বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ১২শ জনকে আসামি করা হয়। এদিকে মামলা হওয়ার সাথে সাথেই শীর্ষ নেতারা উচ্চ আদালত থেকে জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। এ ছাড়া কেউ কেউ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, গত শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শায়েস্তানগর এলাকায় পদযাত্রা থেকে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় বিএনপির নেতা-কর্মীরা। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ অন্তত ২০ পুলিশ সদস্য আহত হন। এদিকে গত রবিবার আহত অজয় চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ দিকে সংঘর্ষের ঘটনায় আহত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক নেতাকর্মী। অন্য দিকে গত রবিবার বিকালে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও শতাধিক লোক আহত হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া শহরে ফের সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com