বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ১ সন্তানের জননী মিনারা বেগম (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে থানার এস.আই দ্বীন মোহাম্মদ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। নিহত মিনারা বেগম উপজেলার বহরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায় প্রায় ৩ বছর আগে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নূর উদ্দিনের মেয়ে মিনারা বেগমের সঙ্গে বহরা ইউনিয়নের রকিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের কুলজুড়ে আসে একটি মেয়ে সন্তান। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমাল্যন সৃষ্টি হয়। শুক্রবার রাতে খাবার খেয়ে রুমে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও মিনারার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখতে পায় মিনারা ঘরের তীরের সঙ্গে ঝুলে রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান-পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com