শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লন্ডনে শিল্পী আশিককে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট এসোসিয়েশন ইউকে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে কিংক্রসে ইউরো তান্দুরীতে হবিগঞ্জের কৃতি সন্তান চ্যানেল আই সেরা কন্ঠ সৈয়দ আশিকুর রহমান আশিককে এক সংবর্ধনা প্রদান করা হয় হয়েছে।
চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ শরিফ আহমদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় IMG_2505প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট ডেভলপম্যান্ট কাউন্সিল ইউকে এর ভাইস চেয়ারম্যান এম এ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের আরেক কৃতিসন্তান বৃটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী। সভার শুরুতেই চুনারুঘাট এসোসিয়েশন এর পক্ষ থেকে শিল্পী আশিককে ফুলের তোরা দিয়ে বরন করেন IMG_2507সাইদুর রহমান রানা, গিয়াস উদ্দিন, দুলাল মিয়া, মাসুক আহমদ, আবদুর রশিদ কাজল, জুয়েল, আহসান, সোহেল প্রমুখ।
সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিটিভির তালিকাভুক্ত গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী, সৈয়দ ছুরুক আলী, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, এম এ আওয়াল, গিয়াস উদ্দিন, সাইদুর রহমান রানা, সাহাব উদ্দিন সাবুল ও মোঃ আহছান।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি শিল্পী আশিক তার মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক অলিউর রহমান। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com