রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দিনটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ গাজী মিলাদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, বাহুবল মডেল প্রেসকাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দিন আফজল, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোঃ জুনায়েদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সম্পাদক বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক গীতিকার মামুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, চা শ্রমিক নেতা নিপেন চাষা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com