রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জালিয়াতির অভিযোগে সিলেটের আইনজীবিসহ ৫ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বরণলিপি জাল করার অভিযোগে সিলেটের এক আইনজীবিসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাইফুল আলম চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিলেট শাহপরান থানার মৃত গোলাম রব্বানির পুত্র গোলাম কিবরিয়াকে ৭ বছরের কারাদন্ড, সিলেটের আইনজীবি নোটারী পাবলিক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম ওরফে তেরা মিয়া, টিলাঘরের মৃত আব্দুল লতিফ চৌধুরীর পুত্র আসামী আলী হায়দর চৌধুরী, উপশহরের মতিউর রহমানের পুত্র মামুনুর রহমান চৌধুরী ও আরামবাগের আব্দুর রহমানের পুত্র মোঃ শাহীন আহমদ।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সনের ৮ মে হবিগঞ্জের বাসিন্দা মৃত মোঃ তাহের আলী মর্তুজার স্ত্রী মোছাঃ হুছনে আরা ৮২ লক্ষ টাকা গ্রহণ করেছেন মর্মে একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সিলেটের আইনজীবি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম ওরফে তেরা মিয়া কর্তৃক নোটারী পাবলিক করা একটি স্বরনলিপি দাখিল করা হয়। এ খবর জানতে পেরে হোসনে আরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন এবং স্বরণলিপি জালজালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে বলে আদালতে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে উক্ত স্মরণলিপিটি হস্তরেখা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উক্ত স্মরণলিপিটি অভিযোগকারীর স্বামী মৃত মোঃ তাহের আলী মর্তুজা এর স্বাক্ষর মিল নেই মর্মে মতামত প্রদান করা হয়।
এরই প্রেক্ষিতে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন বিগত ২০২২ সনের ২ আগষ্ট দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করেন। পরে জি.আর ১৫৮/২০২২ (হবিগঞ্জ) মামলা রুজু করা হয়। মামলা বিচারের জন্য হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। মামলার স্বাক্ষী প্রমাণ শেষে স্বরণলিপিটি জালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় গোলাম কিবরিয়াকে ৭ বছরের কারাদন্ড, সিলেটের আইনজীবি নোটারী পাবলিক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম ওরফে তেরা মিয়া, আলী হায়দর চৌধুরী, মামুনুর রহমান চৌধুরী ও মোঃ শাহীন আহমদকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com