সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিশিষ্ট মুরুব্বি হাজী মিজানুর রহমান চৌধুরীর ইন্তেকাল ॥ আজ জানাযা

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নখলাআব্দা গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মিজানুর রহমান চৌধুরীর ইন্তেকাল করেছেন। (ইন্না-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন। গত সোমবার বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ আজ বুধবার দুপুর ২ টায় ইনাতাবাদ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর তার নিজ গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নকলাআব্দা গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরিক হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ভাই ও ৬ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম হাজী মিজানুর রহমান চৌধুরী লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মহিবুর রহমান চৌধুরী মুর্শেদ, দিগন্ত ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান চৌধুরী মুবিন এর বড় ভাই ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর আপন খালাতো ভাই। মরহুম হাজী মিজানুর রহমান চৌধুরী মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি ইনাতাবাদ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও নখলাআব্দা জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com