বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল (৮ আগস্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও অসহায় দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ওসি মোঃ ডালিম আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com