শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শচীন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেনের সঞ্চালনায় ভাব-গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই বার্ষিক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মোঃ শরীফ উল্লাহ। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোঃ আব্দুল মজিদ পিরিজপুরী ও মাওলানা মুফতি আবু তাহের। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অঞ্জন সরকার, মোঃ রাফিউল হক পাঠান প্রমুখ। শিক্ষার্থীর মধ্য থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাকিবুর হাসান রূহান। অনুষ্ঠানে বক্তারা মিলাদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ আলোচনা করেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা হামদ ও নাত পরিবেশন করে। অনুষ্ঠানটির আহবায়কের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম খান। মিলাদ উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল মজিদ মুনাজাত পরিচালনা করেন এবং কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডিসহ কলেজের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com