শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসানের জলসুখা ইউনিয়নে গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি গতকাল আজমিরীগঞ্জ উপজেলায় ৩নং জলসুখা ইউনিয়নে জলসুখা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, আজমীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক নেতাজি মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজিউর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুতি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শিবলু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিনু মেম্বার, সবুজ মিয়া, মন্নান মেম্বার, আলাউদ্দিন মেম্বার, সালেহ রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com