সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৩১ জুলাই সন্ধায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সে স্কাই কিং রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লিজান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গৌতম কুমার রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাবুল, তুহিন খান, ডাঃ বিশ্বজিৎ রায়, রুবেল আহমেদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, দ্যা ওয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির সভাপতি শেখ রাব্বি, সাধারণ সম্পাদক শাহ পাপ্পু, সহ-সভাপতি দেওয়ান শাকিল চৌধুরী, মুহিয়ান চৌধুরী, আব্দুল জব্বার, প্রচার সম্পাদক জীবন মোদক, নির্জন তালুকদার, আরিফ, সাগর। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। আলোচনা সভায় অতিথিবৃন্দ দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সামাজিক কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে সংগঠনের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com