সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে যুবদল সভাপতির বাড়ী থেকে ধারালো অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে যুবদলের সভাপতির বাড়ী থেকে দেশিয় ধারলো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। থানার এস আই তরিকুল ইসলাম ও এস আই শুভ দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ৭নং জগদীশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহান উদ্দিন ফরিদ মিয়ার (৪৩) বাড়ীর বসত ঘর থেকে দেশিয় ধারালো অস্ত্র ফিকল, টেটা, বল্লম উদ্ধার করে। বেজুড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ফারুক মিয়া ও মৃত ছায়েদ আলীর ছেলে জামাল মিয়ার বসত ঘরে তল্লাশী চালিয়ে ধারলো রাম দা, তীর ধনুক ও ফিকলসহ মরনাস্ত্র উদ্ধার হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com