রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে মুগ্ধ সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার প্রতিনিধিবৃন্দ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেছেন ‘আমি সাড়ে ৭ বছরে যা করতে পারিনি আতাউর রহমান সেলিম মাত্র আড়াই বছরে পৌরসভার কর্মকান্ডে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন।’ সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার পক্ষ হতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড পরিদর্শন করতে আসা প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মেয়র মুক্তা বলেন, ‘মেয়র সেলিমের উদ্দেশ্য ভাল, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সকলের সহযোগিতা না থাকলে মেয়রের পক্ষে পৌরসভার কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব নয়।’ সৈয়দ আব্দুর রউফ মুক্তা হবিগঞ্জ পৌরসভার পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে বলেন,‘এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পৌরসভায় তা’ বাস্তবায়ন করবো।’ তিনি বলেন,‘সারা বাংলদেশে স্বাস্থ্য সেবা কেন্দ্র সংস্থার মাধ্যমে চলে, যা আমাদের পৌরসভায়ও রয়েছে। কিন্তু মেয়র সেলিম হবিগঞ্জ পৌরসভার নিজস্ব উদ্যোগে পরিচালনা করছেন, যা আলোড়ন সৃষ্টি করা স্বাভাবিক। আমরাও পৌরসভার পরিচালনায় কিভাবে চালানো যায় তার অভিজ্ঞতা হবিগঞ্জ পৌরসভা হতে নেবো।’ সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্ষুদ্র পরিসরে শুরু করেছি। ইতিমধ্যে এ কেন্দ্র হতে নাগরিকগন সুফল পেতে শুরু করেছেন। ভবিষ্যতে আমরা পৌরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এর পরিধি আরো বৃদ্ধি করবো। বর্তমানে ডাক্তারগন সপ্তাহে ৩ দিন রোগীদের সেবা দিচ্ছেন। আমরা এই সেবা ৫ দিনে উন্নীত করবো।’ মেয়র সেলিম বলেন,‘স্বাস্থ্য সেবায় আমরা যে কার্যক্রম চালু করেছি সেগুলোকে যদি আলোর মুখ দেখাতে পারি, তাহলে আমরা অনেক দুর এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ কার্যক্রম সফলতা লাভ করবে।’ মেয়র আতাউর রহমান সেলিম সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার প্রতিনিধিবৃন্দ এবং ইউএসআইডি’র অতিথিবৃন্দকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে অভিনন্দন জানান। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ একেএম ফরহাদ হোসাইন, শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস, এম, শাহ আলম। নাটোর পৌরসভার প্যানেল মেয়র জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে ছিলেন নাটোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোছাঃ আয়েশা আক্তার, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোছাঃ কহিনূর বেগম পান্না, হিসাব রণ কর্মকর্তা মোঃ মির্জা সালাউদ্দিন। সকালে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে হবিগঞ্জ পৌর এলাকার সিনিয়র সিটিজেন ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে পৌর ব্লাড ডোনেশন ডাটাবেইজ তৈরীর লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেষ্ট ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সফিকুর রহমান সিতু। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র এলইচএসএস প্রোগ্রাম এর সিলেট রিজিওন এর রিজিওনাল আরবান হেলথ কো-অর্ডিনেটর আব্দুল মতিন, এলইচএসএস প্রোগ্রাম এর রাজশাহী রিজিওন এর রিজিওনাল আরবান হেলথ কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন ও আব্দুস সবুর। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. দেবাশীষ দাশ ডা. সুস্মিতা সাহা ও ডা. আনিকা তাবাসসুম। পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন শেষে সিরাজগঞ্জ ও নাটোর পৌরসভার প্রতিনিধি দলের সদস্যরা পৌরসভা কার্যালয়ে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা করেন। সেখানে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুটি পৌরসভার প্রতিনিধিদলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com