বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির হিড়িক

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চা বাগানসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক গরু চুরি হলেও এখনও কোনো গরু উদ্ধার হয়নি। এ নিয়ে কৃষকরা আতংকে রয়েছেন। কৃষকরা জানান, গত কয়েক মাসে চানপুর, চন্ডীছড়া, চাকলাপুঞ্জি, সাতছড়ি এলাকায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, রাতের আঁধারে অসহায় চা শ্রমিকদের ঘর থেকে প্রতিনিয়তই গরুগুলো চুরি হচ্ছে। চুরি যাওয়া গরুর মালিক রামগঙ্গার বাসিন্দা মতিন্ড ভৌমিক বলেন, আমার গরুসহ ৫টি গরু এক রাতে চুরি হয়েছে। আমি দুধ বিক্রিসহ আমি গরু বিক্রি করার ইচ্ছে করেছিলাম। আমি এখন কি করব ? এ বিষয়ে জানতে চাইলে, সাতছড়ির হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, রাতের আঁধারে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক। একজন চা শ্রমিক বা পাহাড়ে কাজ করা শ্রমিক একটি গরু বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে থাকেন। দুধ বিক্রি করে থাকেন। অসহায় চা শ্রমিকদের গরুগুলো চুরি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি বলেন, চোর ধরে সালিশ বিচার করা হয়েছে। আইনিভাবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় আইনশৃংখলা বাহিনী হয়তো তাদের গ্রেফতার করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com