রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

মাদক মামলায় চুনারুঘাটের ১ ব্যক্তিকে ৬ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদকের মামলায় সিরাজ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ আজিজুল হক। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে এজলাসে প্রকাশ্যে এ রায় ঘোষণা করেন বিচারক। পেশকার সৈয়দ গোলাম হাদী জুয়েল ও স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের দিন চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের কমিশনার জলিল খাঁর গাড়ির গ্যারেজ থেকে ৩০ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মোজাহিদপুর গ্রামের সিরাজ মিয়াকে আটক করে সিলেট র‌্যাব-৯ এর এসআই মাজেদুল ইসলামসহ একদল সদস্য। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করেন। তার সাথে সিদ্দিক আলী ও কাছম আলী নামে দুইজনকে এজাহারভুক্ত আসামি করা হয়। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল বিচারক এ রায় ঘোষণা করেন। সেই সাথে সিরাজ মিয়া ব্যতীত অন্য দুই আসামিকে বেখসুর খালাস দেয়া হয়। রায় প্রদানকালে সিরাজ মিয়া আদালতে হাজির ছিলো। তাকে সাজা পরোয়ানাবলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com