বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আত্মনির্ভরশীল নারীর হাতে আগামীর স্বনির্ভর বাংলাদেশ-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন। একজন আত্মনির্ভরশীল নারীর হাতে আগামীর স্বনির্ভর বাংলাদেশ। ২২ জুলাই শনিবার দুপুরে বাহুবল উপজেলা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাহুবল উপজেলা কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মিলাদ গাজী এমপি আরও বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়া হচ্ছে। ছেলে মেয়েদের উপবৃত্তির প্রদান করা হচ্ছে। নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হক, বাহুবল মডেল থানার অসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আয়াত আলী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আখঞ্জী সহ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com