রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চারা ও চেক বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ অপপ্রচারের ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের মওসুমে একটি গোষ্ঠী অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। সেই অপপ্রচারের ব্যাপারে শিক্ষকসহ সকলের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন।
গতকাল বুধবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির শিক্ষা প্রতিষ্ঠানে গাছে চারা ও উন্নয়নের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, আমরা আশা করব, কুচক্রি মহল যারা দেশের অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, তাদের আপনারা (জনগণ) রুখে দাঁড়াবেন। অনুষ্ঠানে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সাহায়তা তহবিল ও গ্রামীণ অবাকাঠামো রণাবেণ (টিআর) এর চেক বিতরণ করেন। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আছমা বিনতে রফিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com