বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর লুকড়া বাজারে ট্রাক্টর চাপায় মসজিদের ইমাম নিহত

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর লুকড়া বাজারে ট্রাক্টরের চাপায় হাফেজ নুর উদ্দিন (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লুকড়া ইউনিয়নের লুকড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ নুর উদ্দিন (৫০) হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও লাখাই উপজেলার লাকনাউক গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়- দুপুরে হাফেজ নুর উদ্দিন মোটরসাইকেল যোগে হুরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে লুকড়া বাজারে পৌছামাত্রই একটি ট্রাক্টর পিছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিভাবরী দাস নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com