বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সীমান্তিক নতুন-দিন প্রকল্পের বিশ^ জনসংখ্যা দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ”জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভবনার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সীমান্তকি নতুন দিন প্রকল্পের পরিচালনায় ইউএসএআইডি ও সোস্যাল মার্কেটিং কোম্পানীর অর্থায়নে হবিগঞ্জ জেলা অফিসের সন্মুখ হতে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নতুন-দিন প্রকল্প অফিসে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সুপারভাইজার সফিনা খাতুন’র সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, নতুন-দিন প্রকল্পের জেলা টিম লিডার মোঃ আলমগীর হোসেন,সহকারী পঃ পঃ কর্মকর্তা মনোরঞ্জন দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, গর্ভবতী মা, সাধারণ জনগণ ও নতুন-দিন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। একই দিন নতুন-দিন প্রকল্পের উদ্দোগে জেলার সকল উজেলায় বিশ^ জনসংখ্যা দিবস উদযাপন করা হয়।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার পরিবার পরিকল্পনা অফিস থেকে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সীমান্তিক নতুন দিন প্রকল্পকে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসেবে প্রশংসা পত্র প্রদান করা হয়। প্রকল্পে পক্ষে উপজেলা সুপারভাইজার সাহরুপা বেগম প্রশংসাপত্রটি প্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com