শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৯৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল সোমবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শত শত তাওহীদি জনতা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের হয়।
মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্থরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চত্বর গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্বাস আলী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা শুয়াইব আহমদ আশরাফি, মুফতি ওয়াজেদ আলী, হাফেজ মোবারক মোল্লা, মাওলানা ইসমাইল, মাওলানা মুর্শিদ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা এহতেশামুল হকসহ প্রমূখ। বক্তরা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।
সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com