সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে সভাপতিত্ব সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দীন খাঁন। হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী আবু তাহের এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টি সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টি সভাপতি তালেব আলী, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টি সদস্য সচিব প্রভাষক এস এম লুৎফুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি আব্দুস সালাম মেম্বার, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মখছুদুজ্জামান খান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লামাতাশী ইউনিয়ন চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরশাদ হোসেন খাঁন বিপলু, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, তরুণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সাদেকুর মিয়া তালুকদার, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, জেলা জাতীয় পার্টি সদস্য শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সুহেল রানা, দীলিপ বর্মন, ডাঃ আব্দুল জলিল, জাপানেতা সোহানুর রহমান দুলাল, আরজু মিয়া, মহরম আলী, রইছ আলী মেম্বার, অশেষ চন্দ্র দাস, নঈম উল্ল্যা প্রমুখ। সম্মেলন শেষে কাজল আহমেদকে সভাপতি ও কাজী আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com