বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলার ঈদ পুনর্মিলনী ও বর্ষার কবিতা পাঠের আসর

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ৮ জুলাই বিকেল ৫ টায় সিলেট নজরুল একাডেমিতে বর্ষা উপলক্ষে আলোচনা সভা ও লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গীতিকবি শাহ মো আলমগীর, বিশিষ্ট সমাজসেবক গিয়াস আহমদ ও মাহমুদ চৌধুরী। বক্তব্য ও লেখাপাঠে অংশ গ্রহণ করেন ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, গল্পকার বিনতা দেবী, কবি কামাল আহমদ, কবি বিউটি পাল, মো. ফরাদুন্নবী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সুইটি পাল ও তন্ময় আব্দুল্লাহ সৃজন। গান পরিবেশন করেন বাহা উদ্দিন বাহার। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত বর্ষা সংখ্যা ‘কদমফুল’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com