সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুইডেনে পবিত্র কোরআন আগুন দিয়ে পুরানোর প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সুইডেনে পুলিশ প্রহরায় পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে পুরানোর প্রতিবাদে ও বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ জুলাই বুধবার বাদ আছর চুনারুঘাট মধ্য বাজারে ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুত মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুলতান খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি কাজী মাওলানা আব্দুল খায়ের সানু, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, মাওলানা মোঃ মুসলিম খান, মাওলানা মোঃ ফজলুল হক, যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ রুবেল, মোশাহিদুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবসেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, মোঃ হাসান, ছাত্রসেনা সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ শামসুল ইসলাম যাকী, বর্তমান সভাপতি হাফেজ নোমান আহমদ। পরে সুইডেন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে শেষ হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com