বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে সবজি ও মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সবজি বাজার, মিষ্টি ও ফলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে গতকাল মঙ্গলবার শায়েস্তানগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা মরিচের দাম ক্রয়মূল্যের চাইতে অনেক বেশি দাম রাখায় আরব আলী নামের এক সবজি দোকানদারকে ১ হাজার টাকা, দেশী দুধওয়ালাকে দই রসমালাইয়ের দোকানে মেয়াদ ও মুল্য না থাকা, প্যাকেটের ওজন বেশি হওয়ায় ৫ হাজার টাকা এবং দই এ মেয়াদ মুল্য না থাকায় ফুলের কলি মিস্টি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফলের দোকানেও মুল্য টাংগানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগীতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com