সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হামলায় প্রবাসী আহত পৌনে দুই লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার সাকুয়া টুকের বাজারে এক প্রবাসীকে মারধর করে প্রায় পৌনে দু’লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রবাসী বুরহান মিয়া নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছে বড় শাখোয়ার মৃত লেবু মিয়ার পুত্র কর্ণাল মিয়া ও রিপল মিয়া।
জানা যায়, করগাঁও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের নফর ইসলামের ছেলে প্রবাসী বুরহান উদ্দিন রবিবার রাতে নবীগঞ্জ থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। তিনি স্থানীয় টুকের বাজারে তার ব্যবসা প্রতিষ্টানে মটর সাইকেল রাখার সময় অভিযুক্তরা তাকে মারপিট করে। এ সময় বুরহান উদ্দিন চিৎকার দিলে হামলাকারীরা প্রবাসীর কাছে থাকা প্রায় পৌনে দু’লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বুরহান উদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার বিকালে এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com