বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে বনগাঁওয়ে বাউল গানের আসর পন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন স্থানে একটি চক্র বাউল গানের নামে অশ্লীল নৃত্যের আসর বসাচ্ছে গোপনে। পুলিশের হানাতে বন্ধ হলেও এ চক্রটি থামছেই না। বিভিন্ন স্থান থেকে নারী শিল্পী এনে যুবকদের মনোরঞ্জনের জন্য আসর বসায়। যুবকরা গানের তালে তালে টাকা বিলিয়ে দেয়। গতকাল রবিবার রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রমিজ আলীর বাড়িতে বাউল গানের আসর বসায় চুনারুঘাটের আক্কাছ মিয়া নামের এক শিল্পী। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার সাদেকুর রহমানকে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে গানের আসর পণ্ড করে দেন। এ সময় শিল্পীরা সটকে পড়ে। এ গান বন্ধ করায় অতিরিক্ত পুলিশ সুপারকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com