বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অবদান রাখতে চায়

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট তথা দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বৃহত্তর সিলেটের মধ্যে হবিগঞ্জ একটি সম্ভাবনাময় ও গতিশীল জেলা। সিলেট বিভাগের প্রবেশদ্বার শিল্পোন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধশালী জেলাটির অনেক শিক্ষার্থী মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন; আবার অনেকে লেখাপড়া শেষ করে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবিগঞ্জ জেলার স্কুল ও কলেজসমূহে শিক্ষা বিশেষতঃ প্রযুক্তিগত শিক্ষার প্রসারে সামনের দিনগুলোতে আরো ভূমিকা রাখবে। গত জানুয়ারী মাসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেট্রোনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি টিম হবিগঞ্জ জেলার হাইস্কুল ও কলেজসমূহে গিয়ে সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছে। এর ফলাফলস্বরূপ বৃন্দাবন সরকারি কলেজের একটি টিম ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে ভালো করেছে। শুধু শিক্ষা নয়; হবিগঞ্জের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি পাশে থাকবে।
সম্প্রতি হবিগঞ্জ জেলা ভলিবল দলকে স্পন্সরশীপ প্রদান অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথা বলেন। জেলা ভলিবল দলের জন্য দু সেট জার্সি ও স্পন্সর গ্রহন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ বদরুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সহকারি অধ্যাপক সুয়েব আহমেদ খান, ওহি দেওয়ান চোধুরী, প্রমূখ।
উল্লেখ্য হবিগঞ্জ জেলা ভলিবল দল মেট্রোপলিটন ইউনিভার্সিটির নাম ও মনোগ্রাম খচিত জার্সি পড়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দলগুলোর সাথে চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com