শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাইয়ে আদালতের নির্দেশ অমান্য বিরোধপূর্ণ জমি থেকে মাটি উত্তোলন

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি উত্তোলন করে খনন করছে একই গ্রামের মোঃ আলম মিয়া মাষ্টাসহ তার লোকজন। তেঘরিয়া মৌজার ৩৮নং জেএল এর ১৯৩৩ খতিয়ানের ১৪৯ দাগের জমিটি একটি বিরোধপূর্ণ জায়গা। এব্যাপারে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন স্বপ্রনোদিত হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তাছাড়া জায়গার মালিক হাছনা আক্তারের স্বামী বীর মুক্তিযোদ্ধা হাজী বজলুর রহমান বলু মিয়া বিজ্ঞ এডিএম কোর্টে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ এডিএম কোর্ট থেকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ওসি লাখাইকে নির্দেশ প্রদান করেন, একই সাথে লাখাই উপজেলার এসি ল্যান্ডকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেনের স্বপ্রনোদিত হয়ে দায়েরকৃত মামলার নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশ নির্দেশের কিছুই মানছেন না আলম মিয়া মাস্টার ও তার লোকজন। গতকাল মঙ্গলবার আলম মিয়া মাষ্টার ও তার লোকজন এক্সেভেটর দিয়ে বিরোধপূর্ণ জায়গা থেকে মাটি উত্তোলন করে খনন করছে। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, তেঘরিয়া গ্রামে ইতিপূর্বে গ্রাম্য দাঙ্গায় একাধিক খুনের ঘটনা ঘটে। লাখাই উপজেলার মধ্যে তেঘরিয়া গ্রামটি সবচেয়ে বিরোধপূর্ণ ও প্রতিহিংসা পরায়নগ্রামগুলোর মধ্যে অন্যতম।
এব্যাপারে হাজী বজলুর রহমান বলু মিয়া জানান- আমি মামলার কাজে হবিগঞ্জ শহরে অবস্থান কালে আলম মিয়া মাস্টার ও তার লোকজন আমাদের জমি থেকে মাটি উত্তোলন করে খনন করছে। আমার স্ত্রী ও গ্রামের মুরুব্বীয়ানগন তাদেরকে বাধা দিলেও তারা তা মানছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com