শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে ২২ বোতল ভারতীয় হুইস্কিসহ বানিয়াচঙ্গের যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভারতীয় মদ সিগ্রামস রয়্যাল স্ট্যাগ হুইস্কি সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় রয়্যাল স্ট্যাগ হুইস্কি পাওয়া যায়। আটককৃত যুবক বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র মোঃ মিছির আলী ওরফে বিশাল (২৫)। গতকাল সোমবার (১৯ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ১৯ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদারের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের চন্দনা আসামপাড়া গামী পাকা রাস্তায় কুতুব আলীর সমিলের সামনে মোটরসাইকেলসহ মিছির আলীকে আটক করেন। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি চুনারুঘাট উপজেলার আসামপাড়া সীমান্ত এলাকা থেকে মিছির আলী সহ দুইজন লোক একটি মোটরসাইকেল যোগে ভারতীয় মদ নিয়ে চুনারুঘাট বাজারের দিকে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল সহ একজনকে আটক করা হয়েছে। তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com