বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশে মানুষ বাড়ার কারণে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমছে; সেজন্য এক ইঞ্চি জমিও পতিত না রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই পরামর্শ প্রতিপালনের বিকল্প নেই। তিনি গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় ৯ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, বিএনপি সরকারের আমলে দেশের কৃষকরা উচিতের চেয়ে বেশি মূল্য দিয়েও সার পাননি। সে সময় সারের দাবিতে আন্দোলনে নামা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ সরকার মতায় এলে বিনামূল্যে সার-বীজ দেওয়া হবে। আজকের অনুষ্ঠান সেই প্রতিশ্রুতি পূরণের বাস্তব প্রমাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণের পাশাপাশি মূল্যবান কৃষি যন্ত্রপাতিও দিচ্ছেন ৭০ শতাংশ ভর্তুুকিতে। এর মধ্যে দিয়ে তিনি দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম মাকসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com