বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অজ্ঞাত গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজীব রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সজীব রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের মৃণাল কান্তি রায়ের ছেলে। গতকাল রবিবার (১৮ জুন) সকাল সাড়ে নয়টায় ঘটিকায় উপজেলা আন্দিউড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানা সুত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা আন্দিউড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রতগামী একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহী সজীব রায় কে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করলে সিলেট যাওয়া পথে তার মৃত্যু হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com