বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভার পশুর হাট সংস্কার ও পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পশুর হাট সংস্কার ও পশুর হাট পৌর পাবলিক টয়লেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার সন্ধ্যায় শহরের গরুর বাজারে হবিগঞ্জ পৌরসভার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন কাজের ফলক উন্মোচন করেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, ‘বর্তমান মেয়র আতাউর রহমান ও তার পরিষদ দায়িত্ব গ্রহন করার পর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের মতো ২ নং ওয়ার্ডেও নানা উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন ‘ভবিষ্যতে এই ওয়ার্ডে আরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।’ সভাপতির বক্তব্যে মেয়র বলেন ‘বিগত দিনে পশুর হাটের খুবই দুরব¯’া ছিল। বর্তমানে পরিবেশ উন্নত হয়েছে। এই পশুর হাট যাতে আরো উন্নত হয় সেজন্যই প্রকল্প গ্রহন করা হয়েছে।’ অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডভোকেট আফিল উদ্দিন, জিপি, জেলা পরিষদ সদস্য নূরুল আমিন ওসমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে পশুর হাট সংস্কার এবং ১০ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পশুর হাট পৌর পাবলিক টয়লেট নির্মাণের কাজ বাস্তাবায়ন হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com