বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে প্রবাসীর উপর তীর নিক্ষেপ ॥ আইসিইউতে ভর্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউয়িনের বাসুল্লা গ্রামে তীরবৃদ্ধ সৌদি প্রবাসী জাহাঙ্গীর মিয়া (৪০) এর অবস্থা সংকটাপন্ন। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে তিনি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। কেউ বলছেন, পরকীয়া, আবার কেউ বলছেন, ইজ্জত রক্ষা করতে গিয়ে এক নারী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে পুলিশ বলছে, তদন্ত চলছে। জানা যায়, ওই গ্রামের কাজী ময়না মিয়ার পুত্র সৌদি প্রবাসী জাহাঙ্গীর মিয়া গত রবিবার রাত ৮টার দিকে পেটে তীরবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, সবকিছু নিয়েই তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com