শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তরুণ সমাজই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খেলাধূলা মানুষকে মাদকসহ সবধরণের খারাপ কাজ থেকে দূরে রাখে। একেকজন খেলোয়ার একটি প্রতিষ্ঠান, এলাকা অথবা দেশের প্রতিনিধিত্ম করার সুযোগ পায়। তাই আমাদের তরুণ প্রজন্মকে খেলাধূলায় আগ্রহী করার বিকল্প নেই। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বিকেলে আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, খেলাধূলার চর্চা মানুষকে আত্মবিশ্বাসী করে। যে আত্মবিশ্বাস সারাজীবন কাজে লাগে। এজন্য আওয়ামী লীগ সরকার বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে খেলাধূলা আয়োজন করে থাকে। সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জানিয়ে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের দেওয়া ডিজিটাল বাংলাদেশের ঘোষণা আজ বাস্তব। আজকের তরুণ সমাজই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। বর্তমান সরকার তরুণদের সেরকমভাবেই প্রস্তুত করতে চায়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট সরকারি কলেজ। খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রী কলেজকে পরাজিত করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম ও শচীন্দ্র ডিগ্রী কলেজের সভাপতি শরীফ উল্ল্যাহ প্রমুখ।
জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১৬টি কলেজ অংশ নেয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সিলেটে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com